দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল। টস নির্ধারিত ছিল দুপুর দেড়টায়। তবে টানা বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত বিকেল সোয়া ৪টার দিকে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
গতকাল থেকেই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় ম্যাচ নিয়ে শুরু থেকেই শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই বাস্তবে রূপ নেয়।
এর ফলে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১–০ ব্যবধানে এগিয়ে থাকল। প্রথম ম্যাচে টাইগাররা ৬ উইকেটে জয় পেয়েছিল। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জিতলে শিরোপা নিশ্চিত করবে, আর হারলেও সিরিজ ১–১ ব্যবধানে ড্র হবে।
এমএস/